শোক বার্তা

আহলা দরবার শরীফের অন্যতম অলীয়ে কামেল, সুলতানুল মোনাজেরীন হযরতুল আল্লামা শাহসূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরুল ইসলাম আল-ক্বাদেরী,আল-চিশতী প্রকাশ নূরী বাবা (রহঃ)’র ২য় সাহেবজাদা হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ মুহাম্মদ মোসলেহ উদ্দীন আল-ক্বাদেরী,আল-চিশতী সাহেব ক্বেবলা (মাদ্দাজিল্লুহুল আলী) গতকাল রাত ১১ঃ১৫ ঘটিকায় ইন্তেকাল করেন।

আহলা দরবার শরীফের অন্যতম অলীয়ে কামেল, সুলতানুল মোনাজেরীন হযরতুল আল্লামা শাহসূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরুল ইসলাম আল-ক্বাদেরী, আল-চিশতী প্রকাশ নূরী বাবা (রহঃ)’র ২য় সাহেবজাদা হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ মুহাম্মদ মোসলেহ উদ্দীন আল-ক্বাদেরী, আল-চিশতী সাহেব ক্বেবলা (মাদ্দাজিল্লুহুল আলী) গতকাল রাত ১১ঃ১৫ ঘটিকায় ইন্তেকাল করেন।

আহলা দরবার শরীফের সাহেবজাদা শাহসূফী সৈয়দ মোসলেহ উদ্দীন সাহেব এর মৃত্যুতে শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (মাদ্দাজিল্লুহুল আলী)’র শোক প্রকাশ।

আহলা দরবার শরীফের অন্যতম অলীয়ে কামেল, সুলতানুল মোনাজেরীন হযরতুল আল্লামা শাহসূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরুল ইসলাম আল-ক্বাদেরী,আল-চিশতী প্রকাশ নূরী বাবা (রহঃ)’র ২য় সাহেবজাদা হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ মুহাম্মদ মোসলেহ উদ্দীন আল-ক্বাদেরী,আল-চিশতী সাহেব ক্বেবলা (মাদ্দাজিল্লুহুল আলী) গতকাল (১২-ফেব্রুয়ারী ২০২৫ বুধবার) রাত ১১ঃ১৫ ঘটিকায় ইন্তেকাল করেন।

(ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)

উল্লেখ্য যে, তিনি আহলা দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের অন্যতম প্রতিষ্ঠাতা কুতুবে জামান, কুতুবুল আকতাব জনাব কাজী আসাদ আলী সাহেব ক্বেবলা (রহঃ)’র দৌহিত্র তথা নাতি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার স্বপ্নদ্রষ্টা হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী,আল-চিশতী (রহঃ)’র স্নেহধন্য ছোট ভাই হন।

আজ (১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার) বা’দ আসর বোয়ালখালী আহলা দরবার শরীফ শাহী ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।


হযরত নূরী বাবা (রহঃ) ২য় সাহেবজাদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন,রাহবারে ত্বরীকত শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মা,জ্বি,আ)।

শোক বার্তায় আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (মাদ্দাজিল্লুহুল আলী) বলেন, “...ক্ষণস্থায়ী জীবনে মানুষের দুনিয়াবী অর্থ, বিত্ত, উচ্চ অবস্থান থাকা সত্ত্বেও নিজের আমিত্ব বিসর্জন দিয়ে ভোগ বিলাসী জীবন ত্যাগ করে স্বীয় পীর,মুরশীদ হযরত নূরী বাবা (রহঃ)’র নির্দেশ মতে সম্পূর্ণ তাসাউফ ভিত্তিক জীবন যাপনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন আমার শ্রদ্ধেয় চাচাজান হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ মোহাম্মদ মোসলেহ উদ্দীন আল-ক্বাদেরী,আল-চিশতী সাহেব…”।

শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবার এবং উনার অগণিত ভক্ত আশেকগণের প্রতি গভীর সমবেদনা জানান।


পৃথক শোক বার্তায় আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব এইচ,এম নিযামুদ্দীন রাজু,সাধারন সম্পাদক মাকসুদুর রহমান,সহ-সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দীন মাহমুদ,সহ কাজী মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দ,সারাদেশের সকল ইউনিট কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।

Previous Article

ঈমাম হুসাইন ইবনে আলি (عليه السلام)

Next Article

মুর্শিদের ❤️ ভালোবাসায় প্রতিটি মুহূর্তই এক একটি শব-ই-বরাত ✨