গান-বাজনা এবং নৃত্য কখনো হারাম নহে । পবিত্র কোরান এবং হাদিসে গান-বাজনা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে । তাই আমরা গান-বাজনাকে হারাম বা নাজায়েজ বলার আগে তা নিয়ে একটু আলোচনা করা উচিত ।
আল্লাহ্ এবং তার রাসূলের আশেকদের জন্য গান-বাজনা ও নৃত্য তাদের আত্মার খোরাক ।
যদি আনন্দ-ফুর্তির জন্য গান-বাজনা করা হয় সেই ক্ষেত্রে অবশ্যই হারাম বলে গন্য হবে ।
নীচে গান-বাজনা ও নৃত্য সম্পর্কে কিছু দলিল দেওয়ার চেষ্টা করছিঃ
১. খাজা মইনুদ্দীন চিশতী (রঃ) – বড় পীরকে গান শুনিয়ে ছিলেন । “নিশ্চয় রাসূলে খোদা পুরুষ প্রধান মহা গুনে গুনান্নিত মহা মহিয়ান।” সেদিন আকাশ ও জমিন একসাথে নৃত্য করেছিল খাজা বাবার গানের ছন্দে ।
সূত্র: তাযকেরাতুল আউলিয়া ৪র্থ খন্ড
২. রাসূল (সাঃ) ইন্তেকালের আগে রাসূলের ঋণ ক্ষমা চাওয়ার জন্য বিল্লাল তার গলায় ঢোল নিয়ে-ঢোল বাজিয়ে বাজিয়ে রাসূলের ঋণ ক্ষমা চেয়ে ছিলেন ।
সূত্র: তাওয়ারীতে মোহাম্মাদী
৩. রাসূলের নির্দেশে সেদিন বিল্লাল তার গলায় ঢোল নিয়ে মদকে নিষেধ করেছিল – কিন্তু ঢোলকে নয় ।
সূত্র: বুখারী শরীফ ৬ষ্ঠ খন্ড ৭৩ পৃষ্ঠা
৪. খাজা বাবা এবং উনার মুর্শিদ ওসমান (রঃ) হারুনী খানকার মজলিসে বসে গান শুনতেছিলেন । আসরে ৯ ব্যক্তি ছিল তার মধ্য ২ ব্যক্তির শুধু পোশাক ছিল । কিন্তু তারা ছিল না । খাজা বাবা উনার পীরকে জিজ্ঞেস করলে ? ওসমান হারুনী (রঃ) বলেন । তারা এস্কের জিকিরে খোদার জাতের সাথে লয় হয়ে গেছে । তারা আর কখনো এ পৃথীবিতে ফিরে আসবে না ।
সূত্র: আনিসুল আরোহা ৮৮ পৃষ্ঠা
৫. রাসূল (সাঃ) যখন মক্কা থেকে মদিনায় এসেছিলেন হিযরত করে । মদিনার মেয়েরা সেদিন ঢুল বাজিয়ে রাসূলকে গান শুনিয়েছিলেন । রাসূল সেদিন গান কে হারাম বলেন নি ।
সূত্র: বুখারী শরীফ ৫ম খন্ড ২২২ পৃষ্ঠা
৬. আনসারী মেয়েরা আমার রাসূলের হিযরতের সময় নৃত্য করে গান গেয়ে শুনিয়ে ছিলেন । সেদিন রাসূল নিজেই আনন্দিত ছিলেন ।
সূত্র: বুখারী শরীফ ৫ম খন্ড ২২৩ পৃষ্ঠা
৭. রাসূল (সাঃ) যখন মা আয়েশার ঘরে গভীর ঘুমে মগ্ন ছিলেন । তখন মদিনার মেয়েরা নৃত্য করে গান গেয়ে নবীর ঘুম ভেঙ্গে দিয়েছিলেন । আবু বক্কর মেয়েদের ধমক দিয়ে থামিয়ে দিতে গেলে । রাসূল তখন আবু বক্কর (রাঃ) কে ধমক দিয়ে তাদের গাওয়াকে উৎসাহ দিয়ে ছিলেন ।
সূত্র: বুখারী শরীফ ১ম খন্ড ২৭৭পৃষ্ঠা
৮. একদিন জিব্রাঈল রাসূলকে সংবাদ দিলেন । উনার গরীব উম্মতগন ধনী উম্মতদের চেয়ে ৪০০ শত বছর আগে জান্নাতে যাবে । সেদিন রাসূল খুশি হয়ে বলেছিলেন । তোমাদের মধ্য কে গান জান ? আমাকে গান শোনাও । তখন বধুবী নামক এক ব্যক্তি রাসূল (সাঃ) সহ ভরা মজলিসে গান গেয়ে শুনিয়ে ছিলেন ।
সূত্র: কুৎনীত শরীফ ৩৩৭ পৃষ্ঠা
৯. রাসূল (সাঃ) মূসা নামক তার এক সাহাবীর কন্ঠে গান শুনে-সেদিন বলেছিলেন হে মূসা নিশ্চয় দাউদ নবীর বংশ হতে আমার আল্লাহ্ তোমাকে এই সুর দিয়েছেন ।
সূত্র: মূল বুখারী শরীফ ৭৫৫ পৃষ্ঠা
১০. সায়মা নামক এক মহিলা আমার রাসূলকে কোলে নিয়ে গান গেয়ে শুনিয়ে ছিলেন ।
সূত্র: বুখারী শরীফ ৫ম খন্ড ৫৩-৫৪ পৃষ্ঠা পর্যন্ত
১১. পবিত্র কাবা তোয়াফ কালে এক রমনী জুনায়েদ বোগদাদী (রঃ) কে গান গেয়ে শুনিয়ে ছিলেন ।
সূত্র: তাযকেরাতুল আউলিয়া ৩য় খন্ড ১৩৭পৃষ্ঠা
১২. মসজিদে নববী তৈরি করার সময় আমার রাসূল নিজেই তারানা গেয়েছিলেন ।
সূত্র: বুখারী শরীফ ৬ষ্ঠ খন্ড ১৯৮ পৃষ্ঠা
উপরের দলিল গুলো যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা নিজেরাই উক্ত হাদিস পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন । গান-বাজনা এবং নৃত্য কে সরাসরি হারাম বা নাজায়েজ বলা উচিত নয় । কারন তুমি আল্লাহ্কে যেভাবে, যে অবস্থায় স্বরন করোনা কেন আল্লাহ্ তাতেই সাঁড়া দিবেন ।
তাছাড়া কোরআন শরীফের এক জায়গায় শানে নুযুল এ বলা আছে দাউদ নবী (আঃ) এর বাশির সুরের কথা, তিনি ভালো বাশি বাঁজাতে পারতেন।