❤️ for Rasūlallāh ﷺ

নির্ভেজাল তাওহীদের ধারণা সাহাবাদের চেয়ে ভালো কেউ বোঝেনি। কিন্তু তা কি তাদেরকে রসূলুল্লাহ ﷺ এর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে শিরকের ভয়ে বিরত রেখেছিল?

সাহাবাদের মতো আল্লাহর রসূল ﷺ এর প্রতি অতিমাত্রার ভালোবাসা ❤️ ও শ্রদ্ধা না রাখা একটি বিদআত।

Shaykh Muhammedh Aslam

চলুন দেখি, সাহাবাগণ রসূলুল্লাহ ﷺ কে কতটা ভালোবাসতেন:

❤️ তারা তাঁর হাত চুম্বন করতেন।
❤️ তারা তাঁর পা চুম্বন করতেন।
❤️ তারা তাঁর চুল সংরক্ষণ করতেন।
❤️ তারা তাঁর অজুর পানি পাওয়ার জন্য প্রতিযোগিতা করতেন।
❤️ তারা তাঁর ঘাম সংরক্ষণ করতেন।
❤️ তারা তাঁর রক্ত রক্ষা করতেন।
❤️ তারা তাঁর লালার মাধ্যমে শিফা লাভ করতেন।
❤️ তারা তাঁর স্পর্শ থেকে আরোগ্য খুঁজতেন।
❤️ তারা তাঁর ওজুর পানি নিজেদের গায়ে মাখতেন।
❤️ তারা তাঁর পোশাককে সম্মান করতেন।
❤️ তারা তাঁর জুতা বহন করতেন।
❤️ তারা ঘরে বসে তাঁকে নিয়ে ভাবতেন।
❤️ পরিবারে থেকেও তাঁকে মিস করতেন।
❤️ তারা তাঁর জন্য কাঁদতেন।
❤️ তারা তাঁর জন্য হাসতেন।
❤️ তারা তাঁর জন্য বেঁচে থাকতেন।
❤️ তারা তাঁর জন্য শাহাদাত বরণ করতেন।
❤️ তারা তাঁর জন্য লড়াই করতেন।
❤️ তারা তীরের সামনে নিজেদের এগিয়ে দিতেন, বুককে ঢাল বানাতেন তাঁকে রক্ষা করতে।
❤️ তারা তাঁর জন্য দাঁড়াতেন, বসতেন, শুতেন।
❤️ তারা তাঁর মতো হাঁটতেন, কথা বলতেন, খেতেন।
❤️ তারা তাঁর আহলে বাইতকে সম্মান করতেন, তাঁর সন্তানদের শ্রদ্ধা করতেন।
❤️ তারা তাঁকে প্রশংসা করতেন, তাঁকে মহিমান্বিত করতেন, তাঁর জন্য কবিতা রচনা করতেন।
❤️ তাদের জীবন ছিল তাঁকে কেন্দ্র করে, তাদের মৃত্যু ছিল তাঁর জন্য, আর তাদের কিয়ামতের প্রত্যাশা ছিল তাঁর সঙ্গে মিলিত হওয়ার জন্য।

Previous Article

'সেহাব' সে তো এক আশেকে রাসুল(দঃ) এর নাম

Next Article

🎵 আহ্‌মাদ-এ-মুস্তাফা মারহাবা