পবিত্র মহরম এর আশুরা উপলক্ষে খানকায়ে কাদেরীয়া চিশতীয়া নূরীয়া সেহাবীয়া (মিরপুর খানকা) শরীফে গত ০৬ই জুলাই, ২০২৫ইং রোজ রবিবার কারবালার শানে ওয়াজ, মিলাদ ও সেমা মাহফিল অনুষ্ঠিত হয়ে গেলো। উক্ত মাহফিলে সদারত করেন হাদীয়ে জামান, মোনাজেরে আহলে সুন্নাত, হ্যরতুল আল্লামা শাহ্সূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ, আল্ ক্বাদেরী-আল্ চিশতী (রহঃ) সাহেব কেবলার শাহজাদা সৈয়দ আবরার ইবনে সেহাব আল্ ক্বাদেরী-আল্ চিশতী (মাঃ জিঃ আঃ), সাজ্জাদানশীন, আহ্লা দরবার শরীফ, বোয়ালখালী, চট্রগ্রাম।
মাফফিলে আল্লামা হাফেয মুফতী মুহাম্মাদ মাসউদ রিজভী অত্যন্ত চমৎকার আলোচনা করেন, উনার আলোচনার ধারণক্রিত অংশ প্রকাশ করা হল।