রক্তদানে বিশেষ অবদান রাখায় বেস্ট অর্গানাইজেশন পুরষ্কার লাভ

স্বেচ্ছায় রক্তদানে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা এর পক্ষ থেকে বেস্ট অর্গানাইজেশন পুরষ্কারে ভূষিত হল বাংলাদেশের আধ্যাত্মিক জ্ঞান চর্চার অনন্য লীলাভূমি চট্টগ্রামের প্রসিদ্ধ আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া তথা রাজধানীর মিরপুরস্থ খানকাহ-এ-ক্বাদেরীয়া চিশতীয়া নূরীয়া সেহাবীয়া

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা রক্ত কর্মসূচী বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সম্প্রতি রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের “শায়লা-হাফিজ” মিলনায়তনে সেরা রক্তদাতা প্রতিষ্ঠান হিসেবে রাজধানীর মিরপুরস্থ খানকাহ-এ-ক্বাদেরীয়া চিশতীয়া নূরীয়া সেহাবীয়া সংগঠনকে সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

আহলা দরবার শরীফের পক্ষ থেকে উক্ত সম্মাননা সনদপত্র গ্রহণ করেন দেশের প্রতিভাবান সূফীয়ানা গজল শিল্পী, আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, হাইকোর্ট হযরত শরফুদ্দীন চিশতী (রহঃ) মাজার শরীফ কমিটির খেদমতগার হাসান সেহাবী এবং সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সৈয়দ হুসাইন আহমেদ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম, মহাসচিব ড. কবির এম আশরাফ আলম এনডিসি, রক্ত কর্মসূচীর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক এস এম হুমায়ুন কবির, হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম ও মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে এম মজিবুল হক সহ রক্তকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রক্তদাতা ব্যাক্তি, প্রতিষ্ঠান এবং সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, প্রায় ৩৫ বছর ধরে ধারাবাহিকভাবে ১২ রবিউল আউয়াল রাজধানী ঢাকায় আহলা দরবার শরীফের ত্বরীকত ভিত্তিক আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার উদ্যোগে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদযাপিত হয়ে আসছে এবং উক্ত দিবসে সারা দেশ থেকে আগত আহলা দরবার শরীফের ভক্ত আশেকানণ রক্তদান করে আসছেন।

উক্ত মহতি উদ্যোগ গ্রহণ করেছিলেন আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সাধক, ১২ রবিউল আউয়াল শরীফের মূল দিবসে রাজধানীতে জুলুস সহকারে ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উদযাপনের প্রবক্তা, পীরে ত্বরীকত হাদীয়ে জামান হযরতুল আল্লামা শাহসূফী আলহাজ্ব সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী, আল-চিশতী (রহঃ)। বর্তমানে আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)‘র পরিচালনায় উক্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অব্যাহত রয়েছে।

আহলা দরবার শরীফের ত্বরীকত ভিত্তিক আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী) এর বলিষ্ঠ নেতৃত্বে সারাদেশে সূফীতত্ত্ব তথা ত্বরীকত চর্চার পাশাপাশি সামাজিক এবং মানবিক কর্মসূচি পালন করা হয়।

Previous Article

শোহাদায়ে কারবালা - মুফতী মুহাম্মাদ মাসউদ রিজভী

Next Article

হযরত নূরী বাবা (রহঃ)'র অনন্য চারিত্রিক বৈশিষ্ঠ্য এবং কতিপয় শিক্ষনীয় উপদেশ