আলহামদুলিল্লাহ!

রাজধানীর বি,এম,এ অডিটোরিয়াম, জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো আহলা দরবার শরীফের বেলায়েতের কান্ডারী হাদীয়ে জামান হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ)-এর স্মরণে এক মহতি কনফারেন্স। উল্লেখ্য, এই কনফারেন্স গত বছরের (২০২৫) ন্যায় এই বছরও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন, আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।
সম্মানিত অতিথিবৃন্দ
কনফারেন্সে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের আউলাদ এবং দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মানিত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন, আওলাদে রাসূল (সা.) শাহজাদা শাহসূফী সৈয়দ হোসেইন রাইফ নূরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)
আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মান্যবর চেয়ারম্যান, শায়খুল হাদীস হযরতুলহাজ্ব মাওলানা কাজী মাঈনুদ্দীন আশরাফী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আল্লামা আব্দুল্লাহ আল মারুফ; জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতী আল্লামা কাজী মুহাম্মদ আব্দুল আলিম রিজভী; শায়খুল হাদীস আল্লামা আ. ন. ম নাজমুল হোসেন নঈমী; প্রবীণ আলেমেদ্বীন মাওলানা ফরিদুল আলম রেজভী; শাহজাদা আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী; প্রধান ফকিহ মুফতী মাহমুদুল হাসান আল-ক্বাদেরী; ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস. এম. সরওয়ার; ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব গোলাম মাহমুদ ভূইয়া মানিক; বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন তুষার এবং বর্তমান সভাপতি মুহাম্মদ আজাদ হোসাইন সহ আরও অনেকে।
প্রকাশনার মোড়ক উন্মোচন


আলহামদুলিল্লাহ! এই মহতি কনফারেন্সে হাদীয়ে জামান হযরতুল আল্লামা সেহাবউদ্দীন খালেদ (রহঃ)-এর জীবন, কর্ম ও আধ্যাত্মিক অবদানের উপর বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন, মাইজভান্ডার দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ হোসেইন রাইফ নূরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) এবং আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী) সহ আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ।
ভিডিও ডকুমেন্টারী
হাদীয়ে জামান হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ) এর জীবন এবং কর্ম নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও ডকুমেন্টারী পেশ করা হয়; যা আজকের যুব সমাজের মাঝে ত্বরিকতের সঠিক শিক্ষা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় গত বারের মতো এবারও ছিল আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, দরবারে হযরত শাহ্ খাজা শরফুদ্দিন চিশ্তী (রহঃ) হাইকোর্ট মাজার শাখা, ঢাকার সদস্যবৃন্দ।
সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আহলা দরবার শরীফের স্বেচ্ছাসেবক পীরভাইদের সংগঠন “S.A. Securities” সর্বক্ষণিক দায়িত্ব পালন করে। সবার আন্তরিক সহযোগিতায় আগত মেহমানগণ স্বাচ্ছন্দ্যে অনুষ্ঠান উপভোগ করতে সক্ষম হন।
পবিত্র সালাতুস সালাম ও আখেরী মোনাজাতের মাধ্যমে এ সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।
সার্বিকভাবে, এ কনফারেন্সটি ছিল এক আধ্যাত্মিক আবহে ভরপুর, সুশৃঙ্খল ও স্মরণীয় আয়োজন; যেখানে হাদীয়ে জামান হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ)-এর শিক্ষা ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
জাতীয় টেলিভিশন এবং অনলাইন/সোশাল মিডিয়ার সংবাদ
বিভিন্ন অনলাইন এবং সোশাল মিডিয়া ব্যাপক গুরুত্বের সাথে কনফারেন্সের সংবাদ প্রকাশ করে এবং এর বিভিন্ন দিক তুলে ধরে। খ্যাতনামা ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গের বক্তব্যের চুম্বক অংশ তাদের প্রচারে স্থান পায়।
- Daily Manab Zamin https://www.facebook.com/share/v/1Gi5eMc4JF/
- ডেইলি ইত্তেফাক https://www.facebook.com/share/v/1AsHnx7D3C/
- ATN News TV https://www.facebook.com/share/v/14b1e8Z1yrF/
- ATN Bangla News https://www.facebook.com/reel/1837995400215623
- Daily Sun https://www.facebook.com/share/v/18KQH9HfWx/
- Kaler Kantho https://www.facebook.com/share/p/1CacPQoaTo/
- Channel 24 https://www.facebook.com/reel/1470405781490249
- Global Television https://www.facebook.com/reel/959120130201931
- Bangla News 24.com https://www.facebook.com/reel/959120130201931