দর মদেহ্‌ পেশোয়ায়ে আলেমা জনাব কাজী শাহ্‌ আসাদ আলী কেব্‌লা (রহঃ)

মারহাবা ছদ্ মারহাবা ছদ্ মারহাবা ছদ্ মারহাবা,
অসংখ্য শুভেচ্ছা, অসংখ্য অভিনন্দন, বারবার মারহাবা।

বাহারে আঁ কাজী আসাদ আলী অলিয়ে বা-ছফা,
সেই পবিত্র ও নির্মল ওলী হযরত কাজী আসাদ আলী ছিলেন সৌন্দর্যময় বসন্তের ন্যায়।

পেশোয়ায়ে আলেমাঁ ও মুকতাদায়ে ছালেকাঁ,
তিনি ছিলেন আলেমদের নেতা এবং সাধকগণের অনুসরণীয় পথপ্রদর্শক।

সাহেবে ক্বাশফু কারামত বুয়াদ মশহুরে জমাঁ।
তিনি কাশফ ও কারামতের অধিকারী ছিলেন এবং যুগজুড়ে প্রসিদ্ধ ছিলেন।

রওজায়ে পুর নূরে আহলা বোয়ালখালী বেদাঁ,
বোয়ালখালীর সেই দরবারের নূরভরা রওজা অত্যন্ত উজ্জ্বল।

মর্দুমা পুর ফয়েজ বাশন্দ দায়েমা আয জাতে আঁ।
মানুষ সর্বদা তাঁর সত্তা থেকে ফয়েজ ও বরকত লাভ করে থাকে।

তুরবতশ্রা বাগে জান্নাত, সাজায়ে রব্বে জাহাঁ
আল্লাহ তাআলা তাঁর কবরকে জান্নাতের বাগিচা দ্বারা সুশোভিত করুন।

ইসতেজ্ব ইয়া রব তুফাইলে সারওয়ারে পয়গাম্বরা।
হে রব! নবীগণের সর্দারের উসিলায় এই দোয়া কবুল করুন।

নামে নাজেম গরতুখাহী শেরে বাংগালা বেদাঁ,
কবি বলেন: যদি তুমি জানতে চাও বাংলার বাঘ কে ছিলেন,

মুনকেরানে আউলিয়ারা সাইফু বুররাঁ বেগুমাঁ।
তবে জেনে রাখো, তিনি ছিলেন আউলিয়া বিদ্বেষীদের বিরুদ্ধে ধারালো তলোয়ার স্বরূপ।

রেফারেন্সঃ শাজরা শরীফ, ১১ই ডিসেম্বর ২০০০ ইং
প্রকাশনায়ঃ আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, আহ্‌লা দরবার শরীফ, চট্টগ্রাম।

Previous Article

হাদীয়ে জামান হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ) কনফারেন্স ২০২৬