Loading Events

« All Events

  • This event has passed.

খাজা ‘গরীব-এ-নেওয়াজ’ এর পবিত্র ওরশ

December 25, 2025 @ 6:00 pm December 26, 2025 @ 5:00 am

চিত্রঃ চিত্রশিল্পী এএইচ মুরের আঁকায় খাজা মইনুদ্দিন চিশ্‌তীর সমাধি

ইতিহাস, ঐতিহ্য এবং সুফিবাদের পীঠস্থান হলো ভারতের রাজস্থানের খাজা মইনুদ্দিন চিশ্‌তী (রহঃ) এর দরগাহ। ধর্ম, সম্প্রদায় এবং ভৌগলিক সীমানার চৌকাঠ পেরিয়ে বিশ্বের দরবারে এটি এমন এক স্থান অর্জন করেছে, যা পরিদর্শন করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন।

খাজা গরিব নেওয়াজ এর আসল নাম হাসান চিশ্‌তী আজমেরী, তিনি ১১৪২ খ্রিস্টাব্দে (৫৩৭ হিজরি) সিজিস্তান বা সিস্তান অঞ্চলের সাঞ্জার নগরে এক সম্মানিত ও শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত উপাধিগুলো হলোঃ মুইনুদ্দিন, গরিব-এ-নেওয়াজ (গরিবদের সাহায্যকারী), সুলতানুল হিন্দ (ভারতের বাদশাহ) এবং আতা-ই-রাসূল (রাসূল ﷺ–এর দানপ্রাপ্ত)।

আগামী বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫ ইং তারিখে মিরপুরস্থ খানকায়ে কাদেরীয়া চিশতীয়া নূরীয়া সেহাবীয়ায় হযরত খাজা মঈনুদ্দিন চিশ্‌তী সাঞ্জেরী-আজমেরী (রহঃ) এর পবিত্র ওরশ শরীফের ওয়াজ, মিলাদ ও সেমা মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে সদারত করবেনঃ

রাহ্‌নুমায়ে শরীয়ত, পীরে তরিক্বত, মোনাজেরে আহ্‌লে সুন্নাত, হাদীয়ে জামান, হযরতুল আল্লামা শাহ্‌সূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ (আল-ক্বাদেরী, আল-চিশ্‌তী রহঃ) এর শাহ্‌জাদা শাহ্‌সূফী সৈয়দ আব্‌রার ইব্‌নে সেহাব (আল-ক্বাদেরী, আল-চিশ্‌তী, মাঃ জিঃ আঃ, সাজ্জাদানশীন, আহ্‌লা দরবার শরীফ, বোয়ালখালী, চট্টগ্রাম)।

আপনারা দলে দলে যোগ দিয়ে ওরশের ফায়াজ হাসিল করুন।